একটি পাঙ্গাশ মাছের গল্প।
একটি পাঙ্গাশ মাছের গল্প। আমি আনন্দ! জন্ম পিরোজপুরের মঠবাড়িয়া ১০ নং হলতা গুলিশাখালী গ্রামে। পরিবারে মা, বাবা, ছোট বোন আর আমি। বাবা রাজমিস্ত্রীর কন্টাক্টর। মা গৃহিণী। আমি আর বোন লেখাপড়া করি। খুব সাজানো গোছানো বা "সহজ" পরিবার আমাদের। বাবা-মায়ের খুব আদুরে আমি ও বোন। বাবা,মা খুব কষ্ট করে পরিবারটিকে সাজিয়েছে। বাবা-মা, আমাকে কখনো পরিবারের অভাব বুঝতে দেয়নি। "কোন কিছু চাওয়ার আগেই সেটা আমি পেয়েছি"। যাইহোক পাঙ্গাশ মাছের দিকে যাওয়া যাক ;- ছোট থেকেই কোন বেলায় মাছ ছাড়া ভাত খেতাম না, ঐ যে বললাম না খুব আদুরে ছিলাম বাবা-মায়ের তাদের যতই কষ্ট হোক না কেন আমাকে তারা বুঝতে দিতো না। তবে সবারই একটা পছন্দের মাছ থাকে, ঘরে যদি ইলিশ মাছ ও যদি রান্না করা হয় তার পর ও সেটা যদি তার পছন্দের মাছ না হয় সে খেয়ে তিপ্তি পাবে না এটাই স্বাভাবিক। আমারও মাছের মধ্যে ২/৩ টা মাছ পছন্দের তালিকায় আছে। তার মধ্যে একটি হচ্ছে "পাঙ্গাশ মাছ"!। কারন এই মাছ কাঁটা ছাড়া মাছ। খেলাটা এখান থেকেই শুরু -- আমার বয়স যখন ১১/১২ তখন থেকেই আমি বাজারে যেতাম, সাধারণত আমারা যারা গ্রামে থাকি তাদের ঘরে ...

Comments
Post a Comment