পড়ালেখা কি শুধু চাকরির জন্য? নাকি এর আরো কোন উদ্দেশ্য আছে?
পড়ালেখা কি শুধু চাকরির জন্য?
নাকি এর আরো কোন উদ্দেশ্য আছে?
ছোট্টবেলায় পড়েছিলাম
" বিদ্যা বিনয় দান করে।"
সূর্য পূর্বদিকে ওঠে যেমন সত্য আমাদের দেশে লেখাপড়া শুধু চাকরির জন্য করা হয় এটাও তেমন সত্য।
আমাদের বাবা মা আমাদের পড়াশুনা করানোর ব্যাপারে খুবি কঠোর অবস্থান নেয়। এটার কারন আমার কাছে যা মনে হয় সেটা হল " ভয় "। আমাদের দেশের ৮০% মানুষই নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র। তারা চাই না যে তারা যে রকম অর্থ সংকটের মধ্য দিয়ে গেছে তাদের সন্তানরা সেটার মধ্য দিয়ে যাক এবং তার একমাত্র সমাধান হিসেবে তারা ভাবে লেখাপড়া করা ভাল চাকরি করা। একটা কমন ডায়লগ আছে " লেখাপড়া করবি না তো কি রিক্সা চালাবি " আমাদের দেশে জেনারেল নাইনে লেখাপড়া করার আসল উদ্দেশ্যই চাকরি করা। কয়েক জন হয়তো প্রফেশনাল লেভেলে সিঙ্গার, ক্রিকেটার তারপরেও পড়াশুনা করছে। তাদের হিসাব আলাদা। আমি মাস এমাউন্ট অফ পিপলসদের কথা বলতেছি।
আমাদের লেখাপড়ার দরকার আছে। শিক্ষিত হয়ার দরকার আছে। তবে যেটা জীবিকা নির্বাহের জন্য লেখাপড়া করা হয় সেটা আসলে লেখাপড়া নয়। সেটাকে ট্রেনিং নেয়া বা স্কিল অর্জন করা বলা যেতে পারে। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার। ইত্যাদি।
নৈতিক শিক্ষা অর্জনের জন্য যে লেখাপড়া করার হয় সেটাই আসল শিক্ষা। আমার মতে নৈতিক শিক্ষাই একমাত্র এবং ব্যাক্তি, সমাজ, রাষ্ট্র মেরুদণ্ড বিনির্মাণে প্রধান শিক্ষা। এই বিষয়ে লেখাপড়া করার প্রয়োজন আছে। নৈতিক শিক্ষা ছাড়া ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে বাশ দিবে, ডাক্তার বিনা প্রয়োজনে হাজার হাজার টাকার টেস্ট করতে বলবে।
আমার মতে যার যেটা ভাল লাগে তাকে সেটা করা উচিত। ডাক্তার হতে চাইলে মেডিকাল এ পড়ার লাগবে। ডাক্তার এবং বিজনেসম্যান পেশা আলাদা হলেও দুইজনই তার কাস্টমারের কাছ থেকে সার্ভিস বা প্রডাক্ট প্রদান করার মাধ্যমে প্রফিট জেনারেট করে।
কিন্তু আমি যদি একজন সপিফাই ড্রপশিপ ইকম বিজনেস করতে চাই বা আমাজন এফবিএ করতে চাই। বাংলাদেশ তথা গোটা বিশ্বে এমন কোনো উনিভারসিটি নাই যেখানে এই কোর্সটা করাবে। তাহলে আমি যদি অনলাইনে যে কোন ভাল একটা কোর্স করে বিজনেসটা করি তাহলে সমাজ বলবে যে লেখাপড়া পারে না কোথাও চান্স পায় নাই জন্যে এসব করতেছে।
অতএব, দেখা গেল পড়াশুনা আলাদা, শিক্ষিত হওয়া আর এক ব্যাপার। চাকরি আলাদা, জীবিকা আর এক জিনিস। সবার লক্ষ্য আলাদা।
আমার কাছে জীবনে শিক্ষিত হওয়ার আসল উদ্দেশ্য অনেক বড়ো। এখনও তো তেমন কিছুই শিখে উঠতে পারি নি। অনেক কিছু শেখার আছে, জানার আছে।
আপনি লেখাপড়া যদি পেশা হিসেবে বেছে নেন, তাহলে কিছু বলার নাই।
স্বামী বিবেকানন্দ বলতেন,"যতদিন বাঁচি,ততদিন শিখি।" এইটা আমিও মানি।
Comments
Post a Comment